বইয়ের বর্ণনা
বইয়ের বর্ণনা
পিআরএস মোঃ রাকিব হাসান শিপু ও স্কাউটার মোঃ সামিন রহমান সংকলিত কাব, স্কাউট ও রোভার শাখার জন্য একটি সম্মিলিত, হালনাগাদ ও নির্ভরযোগ্য গ্রন্থ।
শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট'স স্কাউট (PS) ও প্রেসিডেন্ট'স রোভার স্কাউট (PRS) অ্যাওয়ার্ড প্রস্তুতির অন্যতম সেরা সহায়ক এই নতুন সংস্করণে বিশেষভাবে সংযোজন করা হয়েছে MOP Project, Ring Badge, Award Application Process-এর ধাপে ধাপে নির্দেশিকা, প্রয়োজনীয় ফরম পূরণের নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
📖 এই সংস্করণে যা থাকছে
✅ শাপলা, PS ও PRS অ্যাওয়ার্ড প্রস্তুতির গাইডলাইন
✅ MOP Project, Ring Badge ও Award Application Process-এর বিস্তারিত নির্দেশিকা
✅ বাংলাদেশ স্কাউটসের সকল অ্যাওয়ার্ড, ব্যাজ ও সম্মাননার পরিচিতি
✅ এশিয়া-প্যাসিফিক রিজিয়ন (APR) স্কাউটসের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ও তথ্য
✅ বিশ্ব স্কাউটিং, এপিআর স্কাউটস, বাংলাদেশ স্কাউটস এর ইতিহাস
✅ ব্যাডেন পাওয়েলের ইতিকথা ও স্কাউট আন্দোলনের সূচনা
✅ কাব, স্কাউট ও রোভার শাখার জন্য পৃথক অধ্যায় ও বিষয়ভিত্তিক আলোচনা
✅ স্কাউট ইউনিফর্ম, ব্যাজ, ইনসিগনিয়া ও পোশাকবিধির রঙিন (Color Page) উপস্থাপন
✅ ক্যাম্পিং, দড়ির কাজ, ল্যাশিং, প্রাথমিক চিকিৎসা, অনুমান ও পর্যবেক্ষণ, উদ্ধার কাজ, রোগী বহনসহ প্রয়োজনীয় ব্যবহারিক বিষয়
✅ জুলাই অভ্যুত্থানে শহীদ স্কাউট ব্যক্তিত্ব এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী স্কাউটদের তথ্য
✅ প্রতিটি অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা অ্যাওয়ার্ড প্রস্তুতিতে বিশেষ সহায়ক
📘 বাংলাদেশ স্কাউটস কর্তৃক অনুমোদিত, ISBN নাম্বারপ্রাপ্ত ও বাংলাদেশ সরকারের কপিরাইট অফিস কর্তৃক নিবন্ধিত হার্ড কভারের উপর জ্যাকেটসহ ২৬০ পৃষ্ঠার A4 সাইজের এই বইয়ে ব্যবহারিক বিষয়গুলো রঙিন পাতায় উপস্থাপন করা হয়েছে।
লেখক
মোঃ রাকিব হাসান শিপু গাজীপুর জেলার সদর উপজেলার আউটপাড়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আবু হানিফ ও মাতা সালমা খাতুন। তিন ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ।
শিক্ষাজীবনে তিনি গাজীপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়থেকে এসএসসি এবং ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি স্কাউট শাখায় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। রোভারিং জীবনে রোভার স্কাউট শাখায় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এবং সবশেষে রোভার স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। স্কাউটিংয়ের প্রসারে তিনি গাজীপুর জেলার রাণী বিলাসমনি মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ স্কাউটসের প্রশাসনিক পর্যায়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন জাতীয় কমিটিতে কাজ করার পাশাপাশি বিভিন্ন টাস্কফোর্সে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এডহক কমিটি গঠিত হলে তিনি বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিষয়ক উপকমিটির যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
অর্জনসমূহ
উডব্যাজার (স্কাউট শাখা)
প্রেসিডেন্ট'স স্কাউট, ২০১৪
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট, ২০২০
সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (স্কাউট শাখা)
সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (রোভার শাখা)
ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড,
নম্বর টু দ্যা ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড
সাবেক যুগ্ম আহবায়ক - প্রোগ্রাম বিষয়ক উপকমিটি, বাংলাদেশ স্কাউটস
সাবেক সদস্য - জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ স্কাউটস
সাবেক সদস্য - অ্যাডাল্ট রিসোর্সেস জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস
সাবেক সদস্য সচিব - আর্থ ট্রাইব টাস্কফোর্স, বাংলাদেশ স্কাউটস
সাবেক সদস্য স্ট্র্যাটেজি প্ল্যানিং ও গ্রোথ মনিটরিং টিম, বাংলাদেশ স্কাউটস
সাবেক সদস্য - গার্ল ইন স্কাউটিং বুলেটিন টাস্কফোর্স, বাংলাদেশ স্কাউটস
স্কাউট লিডার - রাণী বিলাসমণি মুক্ত স্কাউট গ্রুপ, গাজীপুর
স্কাউটিং - রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্কাউট দল, গাজীপুর
রোভারিং - সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ, ঢাকা
মোঃ মুহতাদি মুয়িজুর রহমান (সামিন) যশোর জেলার মনিরামপুর উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এস. এম. মফিজুর রহমান এবং মাতা শামছুন্নাহার। তার শিক্ষাজীবনের সূচনা গাজীপুর জেলার পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে। পরবর্তীতে রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি স্কাউটিংয়ের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর যশোরের মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সাল থেকে তিনি সক্রিয়ভাবে স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। স্কাউট জীবনে তিনি সহকারী উপদল নেতা, উপদল নেতা এবং সিনিয়র উপদল নেতার দায়িত্ব সফলভাবে পালন করেন। তার সমাজ উন্নয়ন কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখার দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড 'সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড' অর্জন করেন। স্কাউটিংয়ের প্রসারে তিনি গাজীপুর জেলার রাণী বিলাসমনি মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি উক্ত দলের রোভারমেট ও সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটসের মেসেঞ্জার অব পিস টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলার সহকারী কমিশনার (স্পেশাল ইভেন্টস) হিসেবে স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অবদান রেখে চলেছেন।